শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি ঃ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও বারবার কারা নির্যাতিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের উদ্যোগে মিলাদ, কিয়াম, দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য বিশেষ দোয়া করা হয়।

বিশেষ মুনাজাত পরিচালনা করেন শ্রীপুর বুড়া মসজিদের সম্মানিত পেশ ইমাম আল্লামা আব্দুল মুত্তালিব (মা.জি.আ.)।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা ইয়াকুব, মাওলানা হোসাইন, মাওলানা আনোয়ারসহ মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ।

দোয়া ও মুনাজাত শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।