বোয়ালখালীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- আপডেট সময় : ০৮:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

বোয়ালখালীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বরভুট্টের বাজারে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।
দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম আকতার, এস এম জসিম, মোরশেদুল আলম, আসিফুল হক বাহার, জহুরুল আলম সরোয়ার, এস এম ইদ্রিছ, জফুরুল আলম, মোশারফ আরজু, মোছলেম উদ্দিন, সুজন, খোরশেদ, জিদান, ইসমাইল খান লালনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক কারবার ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়।

র্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।









