ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ লীগের ৩ নেতা গ্রেপ্তার শেষ বিদায়ে মানুষের ঢল, বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু তাসাওউফ, মানবসেবা ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ( ক.)’এর জীবনাদর্শ এম. এ. মুরাদ কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল মিয়াজী বোয়ালখালীতে হাত-চোখ বেঁধে তিন পরিবারে ডাকাতি বোয়ালখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ লীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪০

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ লীগের ৩ নেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বোয়ালখালী থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে অভিযানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ নুরুল আলমসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁন্দারপাড়ার মো. হোসেন (২৪), পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইমন (১৯) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবহান (৫৫)।

পুলিশ জানায়, মো. হোসেন বোয়ালখালী পৌর যুবলীগের নেতা, ইমন পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি এবং আব্দুস সোবহান বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. হোসেন বোয়ালখালী থানার মামলা নম্বর ০৭-এর এজাহারনামীয় আসামি। ২১ অক্টোবর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। অপর দুজনকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ লীগের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬