ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ লীগের ৩ নেতা গ্রেপ্তার শেষ বিদায়ে মানুষের ঢল, বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু তাসাওউফ, মানবসেবা ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ( ক.)’এর জীবনাদর্শ এম. এ. মুরাদ কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল মিয়াজী বোয়ালখালীতে হাত-চোখ বেঁধে তিন পরিবারে ডাকাতি বোয়ালখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন

বোয়ালখালীতে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

বোয়ালখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪১৭

বোয়ালখালীতে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

বোয়ালখালী প্রতিনিধি ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে একটি বসতঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা এবং আলমারি খোলা। ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে তিনি দেখতে পান, আলমারিতে রাখা আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬