ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ লীগের ৩ নেতা গ্রেপ্তার শেষ বিদায়ে মানুষের ঢল, বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু তাসাওউফ, মানবসেবা ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ( ক.)’এর জীবনাদর্শ এম. এ. মুরাদ কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল মিয়াজী বোয়ালখালীতে হাত-চোখ বেঁধে তিন পরিবারে ডাকাতি বোয়ালখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন

সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৯ পুলিশ সদস্যকে পুরস্কৃত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৬১

সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৯ পুলিশ সদস্যকে পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক: সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে দুটি পৃথক ঘটনায় বাংলাদেশ পুলিশের ৯ জন সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় ঘটনার মাত্র আধা ঘণ্টার মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করায় সাতজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। তারা হলেন— ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির, এএসআই (নিরস্ত্র) মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম, কনস্টেবল আজমীর হোসেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।

এছাড়া, ট্রাফিক সার্জেন্টের সাহসিকতায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সার্জেন্ট এম এস মাহমুদ আলি এবং সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিনকে সম্মাননা ও আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।

সাহসিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুরস্কৃত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৯ পুলিশ সদস্যকে পুরস্কৃত

আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬