ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬-এর উপদেষ্টা মণ্ডলীতে আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরী ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা আর নেই বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ ৫ জন আহত বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে চোরাই সিএনজি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ সিএনজি উদ্ধার সমাজসেবক অনিল পালের পরলোকগমন

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩ পিস্তল, গুলি ও ২ হাজার ইয়াবাসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১৯

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩ পিস্তল, গুলি ও ২ হাজার ইয়াবাসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, গুলি এবং ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জুলাই) নগরীর দামপাড়া সিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৫ জুলাই ডবলমুরিং থানা পুলিশ ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. আলমগীর (৩০)-কে গ্রেফতার করে। তার কাছ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুণ্ঠিত ২টি ৯ এমএম পিস্তল এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে আলমগীরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ২৭ রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করে। এ ঘটনায় আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক দ্রব্য আইনসহ মোট ২৭টি মামলা রয়েছে।

অন্যদিকে, ২৬ জুলাই রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)-কে গ্রেফতার করে।

পুলিশের দাবি, তারা চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী। জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার আসিফের বিরুদ্ধে ১১টি এবং সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩ পিস্তল, গুলি ও ২ হাজার ইয়াবাসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬