ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬-এর উপদেষ্টা মণ্ডলীতে আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরী ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা আর নেই বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ ৫ জন আহত বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে চোরাই সিএনজি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ সিএনজি উদ্ধার সমাজসেবক অনিল পালের পরলোকগমন

বোয়ালখালীতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

Oplus_16908288

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩০১

বোয়ালখালীতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আসু তালুকদার বাড়িতে আজ (মঙ্গলবার) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিজাম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।

নিহত নেজাম উদ্দিন আবদুল হামিদের জ্যেষ্ঠ ছেলে। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে ছোট ভাই মো. সুমনের আঘাতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তার শ্বশুর ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

আপডেট সময় : ০৭:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬