মানবিক উদ্যোগে আরও ৬ অসচ্ছল রোগীর চোখে ফিরল নতুন আলো
- আপডেট সময় : ০৫:২৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৮২ বার পড়া হয়েছে

মানবিক উদ্যোগে আরও ৬ অসচ্ছল রোগীর চোখে ফিরল নতুন আলো
দৈনিক জনগণের সংবাদ, প্রতিবেদকঃ চট্টগ্রামে মানবিক উদ্যোগের অংশ হিসেবে আরও ৬ জন অসচ্ছল ছানি রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করেছে গাউসিয়া হক মনজিলের শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত যাকাত ওয়েলফেয়ার ফান্ড।
মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ কার্যক্রমে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি-এর তত্ত্বাবধানে অপারেশনগুলো সফলভাবে সম্পন্ন হয়।
সুবিধাভোগীরা হলেন— সন্দ্বীপের বিবি আয়েশা (৫৫), চান্দগাঁওয়ের আমেনা বেগম (৬১), রাঙ্গামাটির রিনা (৫৬), রাউজানের জাহেদা বেগম (৫৭), ফটিকছড়ির ফুল মিয়া (৬৭) এবং হাটহাজারীর নুর বাহার বেগম (৫৬)।
অপারেশন শেষে প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যপরামর্শ এবং পরবর্তী চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে যাকাত ওয়েলফেয়ার ফান্ডের কর্মকর্তারা রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করে তাঁদের জীবনে আলো ফিরিয়ে দেওয়াই এ মানবিক উদ্যোগের মূল লক্ষ্য।










