ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ লীগের ৩ নেতা গ্রেপ্তার শেষ বিদায়ে মানুষের ঢল, বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু তাসাওউফ, মানবসেবা ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ( ক.)’এর জীবনাদর্শ এম. এ. মুরাদ কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল মিয়াজী বোয়ালখালীতে হাত-চোখ বেঁধে তিন পরিবারে ডাকাতি বোয়ালখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

বোয়ালখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩০৮

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দিলীপ সর্দ্দার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালাইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ সর্দ্দার তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মাথায় রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

নিহতের ছেলে রুপন সর্দ্দার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সবার অগোচরে তার বাবা ঘর থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে স্থানীয়দের সহায়তায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইলতেজা তারান্নুম পুষন জানান, বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে স্বজনরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬