ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬-এর উপদেষ্টা মণ্ডলীতে আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরী ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা আর নেই বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ ৫ জন আহত বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে চোরাই সিএনজি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ সিএনজি উদ্ধার সমাজসেবক অনিল পালের পরলোকগমন

বোয়ালখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ ৫ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮২

বোয়ালখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ ৫ জন আহত

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকার অটোরিকশা চালক মো. সায়েম (২৫) এবং পশ্চিম শাকপুরার একই পরিবারের রত্না দাশ (৪২), রুনা দাশ (৩০), পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশ (১৮)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি ও বৃষ্টিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চালক সায়েম, রত্না দাশ ও রুনা দাশের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কমিউনিটি সেন্টার থেকে যাত্রী নিয়ে শাকপুরার দিকে যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা আহত হন।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আরাকান সড়কের পাশে প্রায়ই কনফিডেন্স সল্টের লবণবাহী ট্রাক দীর্ঘ সময় সড়কের ওপর রেখে লোড-আনলোড করা হয়। এতে প্রতিদিন যানজটের সৃষ্টি হয় এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ ৫ জন আহত

আপডেট সময় : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬