ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬-এর উপদেষ্টা মণ্ডলীতে আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরী ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা আর নেই বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ ৫ জন আহত বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে চোরাই সিএনজি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ সিএনজি উদ্ধার

বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০৩

বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি ঃ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার মুফতিপাড়া এলাকায় ইয়াবা বিক্রির সময় মোশারফ হোসেন (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুফতিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মেহেদী হাসান ফারুক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার।

অভিযান সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির সময় মোশারফ হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাফফর আহম্মদ, থানা পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার মাদকবিরোধী সচেতন জনগণ।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন (২৩) বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুফতিপাড়া হাজী নজির আহমেদের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত নুর আলম এবং মাতার নাম ইয়াসমিন বেগম। তার স্থায়ী ঠিকানা ভোলা জেলার লালমোহন থানার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুয়াখালী (সোনা হাওলাদার বাড়ি) এলাকায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিক্রি, সেবন ও সংশ্লিষ্ট অপরাধের তথ্য প্রশাসন ও বোয়ালখালী থানা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে প্রশাসনিক অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মাদকমুক্ত বোয়ালখালী গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬