ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, ৬ মাসের কারাদণ্ড শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬-এর উপদেষ্টা মণ্ডলীতে আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরী ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা আর নেই বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ ৫ জন আহত বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে চোরাই সিএনজি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ সিএনজি উদ্ধার

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

বোয়ালখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮৮

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দিলীপ সর্দ্দার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালাইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ সর্দ্দার তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মাথায় রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

নিহতের ছেলে রুপন সর্দ্দার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সবার অগোচরে তার বাবা ঘর থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে স্থানীয়দের সহায়তায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইলতেজা তারান্নুম পুষন জানান, বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে স্বজনরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬